ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন। রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন বলে জানান বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী।


তিনি বলেন, মির্জা ফখরুল সিঙ্গাপুরে দুজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন। ইতোমধ্যে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।


২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করার তিনি। এরপর থেকে প্রতি বছর ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। গত ৪ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑